প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জে একটি শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক সাইফুল হককে স্থানীয় লোকজন গণধোলাই দেন।
রোববার (২৬ জুলাই) বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ সাইফুল হককে আটক করেন।
আটককৃত যুবকের নাম সাইফুল হক (২৫), তিনি সুনামগঞ্জ শহরের নতুনহাছন নগরে বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সাইফুল হক বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। রবিবার দুপুরে, সাইফুল ওই শিশু শিক্ষার্থীকে প্রতিবেশী হিসেবে তার নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির কান্না ও চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে সাইফুল হক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় গ্রামের লোকজন তাকে ধরে গণধোলাই দেয় এবং ঘটনাটি থানায় জানায়।
পরে পুলিশ সাইফুল হককে আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে, ধর্ষণের শিকার ওই শিশুটিকে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে সাইফুল হককে গ্রামের লোকজন আটক রেখে মারধর করে এবং পুলিশকে খবর দেয়।
পরে তাকে আটক করে থানায় আনা হয়। আহত শিশুটিকে তার পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেছেন। আটককৃত সাইফুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন