প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরা, ২৪ জুলাই, ২০২৬ : জেলার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় ওষুধ এবং প্রসাধনী সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৬।
উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদীর চরে একটি নৌকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়। নৌকার নোঙর করা অবস্থায় অভিযানের সময় তাদের ধরা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে, র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এর আগে সকালে ভারতীয় মালামালসহ তাদের আটক করা হয়েছিল।
আটক দুই চোরাকারবারি হলেন — শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্বকালিনগর গ্রামের মো. রাশিদুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডীপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. সুমন হোসেন (২৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ভারত থেকে নদীপথে অবৈধভাবে চোরাকারবারিরা মাদকের একটি বড় চালান নিয়ে এসে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদীর চরে তা বেচাকেনা করছে। এরপর, বেলা ১১টার দিকে, র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযান দল সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় সেখান থেকে নেশাজাতীয় মাদক ২৩০ বোতল উইনকেরেক্স সিরাপ, ১৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও কসমেটিকস পণ্যসহ চোরাকারবারি ইসমাইল হোসেন ও মো. সুমন হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন