প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ প্রতিষ্ঠান সিএনএন। তারা একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের পারমাণবিক স্থাপনায় পুনর্নির্মাণের আলামত দেখা গেছে। শনিবার (১১ জুলাই) এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা চালাচ্ছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় সিএনএনের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। ওই চিত্র অনুযায়ী, জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করা হয়ে থাকতে পারে ইরানের পক্ষ থেকে।
প্রতিবেদনে পারচিনের একটি স্থানের বিষয়টি উল্লেখ করা হয়েছে যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই স্থানটি একাধিকবার হামলার শিকার হয়েছে। জুন ও জুলাই মাসের নতুন স্যাটেলাইট চিত্র সম্পর্কে সিএনএনের কেটি পোলগ্লেস বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ইরান ওই স্থানটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিচ্ছিল বলে মনে হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘হামলার ফলে তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ পরে, যখন সমঝোতা স্মারক কার্যকর থাকছে, তখন ঢাকনাগুলো সরিয়ে সেখানে একটি জাল বসানো হয়েছে। কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।’
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব ট্রাক থেকে অনুমান করা যাচ্ছে যে, ইরান গর্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে। পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন