প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৬ : চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টির কারণে নগরের যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেইসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করার উদ্দেশ্যে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
এই প্রক্রিয়ার জন্য নগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকার স্থানগুলো সরেজমিনে আগামীতে পরিদর্শন করতে এবং সমস্যা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ মঙ্গলবার আগ্রাবাদ চৌমুহনীস্থ চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় এবং পার্শ্ববর্তী অঞ্চলে সাম্প্রতিক রেকর্ড করা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির কারণ অনুসন্ধানে মেয়র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সাথে দ্বীপ পরিদর্শন করেন।
এসময় মেয়র ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে এ এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের উদ্দেশ্যে করণীয় নির্ধারণ করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন।
মেয়র বলেন, নাগরিকদের সহযোগিতা ছাড়া জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই তিনি সকলকে ড্রেন, নালা এবং খালে বিভিন্ন ধরনের বর্জ্য না ফেলতে আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, দেওয়ানহাট আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য নাসির খাল ছড়া এবং লালমিয়া খাল ছড়াসহ গুরুত্বপূর্ণ জলপ্রবাহগুলো দ্রুত পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেয়র আরও আশা প্রকাশ করেন যে, এসব খাল ও ছড়ার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার পরিমাণ অনেকাংশে কমে আসবে।
পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, নারী নেত্রী ফাতেমা বাদশা এবং চসিকের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন