প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী ক্যাডেট কলেজ এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ সফলতা অর্জন করেছে। এ বছর কলেজটির ৪৯ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে।
রোববার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আল্লাহর অশেষ রহমতে অন্যান্য বছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। কলেজটির ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্যাডেটদের শুধুমাত্র একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলার অনুশীলন করানো হয়ে থাকে। একই সঙ্গে সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়।
এদিকে, ভবিষ্যতেও সাফল্যের এই ধারাকে অব্যাহত রাখতে সকলের আন্তরিক দোয়া কামনা করেছে রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন