প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী মন্তব্য করেছেন, লাইব্রেরির মতো একটি নিরাপদ স্থান, যেখানে জ্ঞানচর্চা হয়, সেই জ্ঞানচর্চার পরিবেশে হামলা চালানো হয়েছে জঙ্গি শিবিরের নেতাকর্মীদের দ্বারা। অভিযোগ উঠেছে, শিক্ষার্থীদের ছাত্রলীগের নাম ব্যবহার করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল ওই শিক্ষার্থীদের হত্যা করা এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশকে সম্পূর্ণরূপে নষ্ট করা।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও রাকসুর সংশ্লিষ্টদের বিরুদ্ধে লাইব্রেরীতে হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমাদের মা-বোনদের যারা ধর্ষণ করেছিল এবং যারা ধর্মের বিভাজনের নামে হিন্দু-মুসলিমদের হত্যা করেছিল, সেই রাজাকারদের আদর্শের অনুসারীরাই আবারও গতকাল শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তিনি উল্লেখ করেন, ডাকসুর একজন তথাকথিত শিবিরপন্থী ছাত্রনেতা তৃতীয় লিঙ্গের এক হিজড়ার সঙ্গে ধরা পড়েছে। তাছাড়া, সেই শিবিরের সন্ত্রাসীরা রাকসু ভবনে সাংবাদিকদের হুমকি দিয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের যারা হুমকি দিচ্ছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতে যেমন ডেইলি স্টার ও প্রথম আলোর মতো সংবাদমাধ্যমের ওপর জঙ্গিরা হামলা চালিয়েছে, সেভাবেই তারা আবারও হামলার ষড়যন্ত্র করতে পারে। সাংবাদিক ভাইদের তিনি বলেছিলেন, আপনারা সচেতন এবং সতর্ক থাকবেন।
‘যদি কোনো ধরনের হুমকি বা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন, তাহলে বাংলাদেশের প্রচলিত আইনের আশ্রয় নেবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের অপরাজনীতির বিরুদ্ধেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের পাশে থাকবে।’
তিনি আরও বলেন, বর্তমান সরকারে বাংলাদেশের সাংবাদিকদের বাকস্বাধীনতা ও কর্মপরিসর আগে থেকে আরও শক্তিশালী হয়েছে। কিন্তু যদি কোনো শিবিরের জঙ্গিরা সেই শক্তিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সেই অপচেষ্টার মোকাবিলা করবে।
এ সময় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্পূর্ণ সমর্থন করছে। যিনি কলম তুলতে চেয়েছিলেন এবং যাকে জিএস পদে নির্বাচিত করা হয়েছিল, সেই মানুষটি পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে বেলচা নিয়ে এসে তা মানুষকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে ব্যবহার করেছে। অন্যদিকে, আমাদের ভিপি সাহেব সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, ঠিক যেমনটি হয়েছিল ১৯৭১ সালে। যে সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনাকে অগ্রাহ্য করেছিল এবং বুদ্ধিজীবীদের হত্যার ষড়যন্ত্র করেছিল। আজ যেন তারই পুনরাবৃত্তি ঘটছে। আমরা আশঙ্কা করছি, পাকিস্তানি ক্যান্টনমেন্ট থেকে তারা এই ষড়যন্ত্র তৈরি ও পরিচালনা করছে। যাই হোক না কেন, লাইব্রেরিতে ঢুকে যে ঘটনা তারা ঘটিয়েছে, তার সুষ্ঠু বিচার ও যথাযথ শাস্তি দাবি করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন