প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বিমানবন্দরে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় এক কর্মচারীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশ (ডিবি) এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে। পাশাপাশি, এই ছিনতাইয়ের ঘটনায় ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ডিএল পেট্রোল পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে পাঁচজন প্রবলভাবে জড়িত। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ১২ লাখ টাকা উদ্ধার সম্ভব হয়েছে। এছাড়া, অস্ত্র, গুলি এবং ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। পুলিশের অন্যান্য আলামতও উদ্ধার হয়েছে।’
গোয়েন্দা পুলিশ অতিরিক্ত কমিশনার আরও জানান, ‘ঢাকা শহরের অধিকাংশ ডাকাতির ঘটনায় এই চক্রের সম্পৃক্ততা রয়েছে। যদি তাদের আটক করা যায়, তাহলে ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।’
তিনি আরো উল্লেখ করেন, ‘গ্রেফতার হওয়া সাগর বাড়ির বিরুদ্ধে ডাকাতির ১৩টি মামলা প্রমাণিত হয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আরো সাতজন পলাতক আছে। মূল আসামিও পলাতক অবস্থায় রয়েছে।’
ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। শফিকুল ইসলাম জানান, ‘প্রতিষ্ঠানের সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটা এখনো জানা যায়নি।’
গত ৯ আগস্ট রাজধানীর বিমানবন্দরে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে এক কর্মচারীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই দিন রাতেই পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।
জানা যায়, ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের। পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন