প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক হয়েছেন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (১৭ জুলাই) জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ৬ টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে মিন্টু বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এসময় আস্তানা থেকে উদ্ধার হয় ৫ টি দেশীয় একনলা বন্দুক, ৯টি দেশীয় পিস্তল, ১টি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গোলা, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১ টি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম।
এই অভিযানে আটক হয় সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু। আটককৃত মিন্টু (৩৮) মহেশখালী উপজেলার হোয়ানকের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসী 'মিন্টু বাহিনী'-এর প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ১৫টি ফৌজদারী মামলা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন