প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেমঘটিত একটি ঘটনার কেন্দ্রবিন্দুতে শিবির ও রাকসুসংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠেছে। লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে, এবং দোষীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করলেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টা থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এটির আয়োজন করা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিচার দাবি করার উদ্দেশ্যে।
জানা গেছে, গত ২৭ জুলাই রাকসু ভবনে হামলার ঘটনার পর, শিবির ও রাকসুসংশ্লিষ্টরা লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে মারধর করেন। সেই হামলার প্রতিবাদে, মানববন্ধনের পাশাপাশি, শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। এই কর্মসূচি তিন দিনব্যাপী চলবে। কর্মসূচির শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হবে।
কর্মসূচিতে অংশগ্রহণ করে সংহতি জানানোর সময়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল মন্তব্য করেন, "আমরা বুধবার মানববন্ধনের পাশাপাশি আজ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়েছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেছি, যা সরাসরি উপাচার্য বরাবর প্রদান করা হবে।"
তিনি আরও বলেন, "আগামী ২ আগস্ট আমাদের রাবি ক্যাম্পাসে রুহুল কবির রিজভী আসার কথা রয়েছে। ওই পরিস্থিতিতে এবারের হামলা ঘটানোর জন্য শিবির এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে।"
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, "রাকসুর কাজ হলো শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকা। কিন্তু রাকসু নেতাকর্মীরা এই দায়িত্ব ভুলে শিবিরের সঙ্গে লাইব্রেরিতে হামলা চালিয়েছে, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল মানববন্ধন করেছি এবং আজ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি। আমরা চাই, এ হামলায় জড়িত রাকসু ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন