প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে চালক এবং হেলপারকে জিম্মি করে ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাক দুটি ঝুটসহ উদ্ধার করেছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।
এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে বাবু মন্ডলের ওজন স্কেলে ডাকাতির এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের করা হয়। পরে পাকশীর দিয়াড় বাঘইলে একটি ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন মাপা হচ্ছিল। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন বন্দুকের মুখে ট্রাকচালক, হেলপার ও স্কেলের কর্মচারীদের জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনিয়ে নেয়।
এ ঘটনার প্রেক্ষিতে জিয়াউল হাসান বিপ্লব নামে একজন বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।
পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানিয়েছেন, এটি একটা পরিকল্পিত ডাকাতি। এতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল অংশ নিয়েছে। খবর পেয়ে রাতভর অভিযান চালিয়ে ঝুট বোঝাই দুটি ট্রাক ও চালকদের উদ্ধার করা হয়েছে। অভিযানের আগেই ডাকাতদল সদস্যরা একটি প্রাইভেট কারে পালিয়ে যায়। তবে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন