প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোরের সিংড়া পৌর এলাকায় টানা বর্ষণের ফলে আত্রাই নদীর শহররক্ষা বাঁধের প্রায় ১৫ ফুট ওয়াকওয়ে ধসে পড়েছে। এর ফলে নদীতীরবর্তী এলাকার মানুষের চলাচলে একটি চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে পৌর এলাকার গোডাউনপাড়া মহল্লায় আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ের নিচের মাটি ও বালি সরে গিয়ে সমস্যা তৈরি হয়েছে। এতে প্রায় ১৫ ফুট অংশ ধসে পড়ায় বাসিন্দাদের চলাচল বিঘ্নিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির কারণে মাটি সরে যাওয়ায় হঠাৎ করেই ওয়াকওয়েটি ধসে পড়ে।
খবর পেয়ে শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত এবং নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন। এসময় তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম জানিয়েছেন, ‘নদীর বাঁধের গাইডওয়াল অক্ষত রয়েছে। শুধু ওয়াকওয়ের অংশ ধসে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন