প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
একটি মাত্র ৬ বছর বয়সি চীনা শিশু রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতায় নারীদের বিভাগে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে। লিয়ান ইউংঝি নামের এই শিশুটি মাত্র তিন দিনের মধ্যে চীনের গুয়াংজু ও উহান শহরে অনুষ্ঠিত দুটি ভিন্ন প্রতিযোগিতায় নিজের পূর্ববর্তী রেকর্ড নিজেই ভেঙে ফেলেছে।
গড়ে ৪.২৭ সেকেন্ড সময়ে ৩×৩ আকারের রুবিকস কিউব মিলিয়ে সে এই চমকপ্রদ রেকর্ড গড়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি-এর তথ্য অনুযায়ী, চেংদু শহরের এই খুদে স্পিড কিউবার প্রথম নারী হিসেবে সাড়ে চার সেকেন্ডের কম সময়ে কিউব মেলানোর অনন্য রেকর্ড গড়লেন। ‘ঝিঝি’ ডাকনামের এই শিশুটি ইতোমধ্যে ১ হাজার ৩০০-র বেশি রুবিকস কিউব সলভিং অ্যালগরিদম আয়ত্ত করেছে।
লিয়ানের মা লিন ইয়াংসি জানিয়েছেন, তার মেয়ে প্রতিদিন নিয়মিত দুই থেকে তিন ঘণ্টা রুবিকস কিউব নিয়ে চর্চা করে। নাচ ও সঙ্গীতের পাশাপাশি শখের বশে কিউব ক্লাসে ভর্তি হলেও পরবর্তীতে মেয়ের মেধা ও আগ্রহ দেখে তারা এই স্পিড কিউবিংয়ের প্রতি বেশি মনোযোগ দেন।
মায়ের মতে, নিয়মিত রুবিকস কিউব চর্চা শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং যৌক্তিক চিন্তাভাবনা বৃদ্ধিতে দারুণভাবে সহায়তা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন