প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণকাজ বন্ধ হয়ে থাকায় ভবনটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কবে নাগাদ এই নির্মাণকাজ শেষ হবে এবং কবে নাগাদ ডাকসেবা নিজস্ব ভবনে চালু হবে, তা নিয়ে স্থানীয় গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কাজ বন্ধ থাকার কারণ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও ডাক বিভাগের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতাও দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পোস্ট অফিসের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করার পর ২০১৮ সালের ১ জুন থেকে কাউখালী বাজারের দুটি ছোট কক্ষ ভাড়া নিয়ে কোনোমতে পোস্ট অফিসের কার্যক্রম চালানো হচ্ছে। ৮ বছর ধরে এই সংকীর্ণ ও জরাজীর্ণ জায়গায় অফিস পরিচালনা করতে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন। পর্যাপ্ত জায়গা নেই বলেই গুরুত্বপূর্ণ আসবাবপত্র, নথিপত্র এবং সরকারি ফাইলপত্র সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ফলে অবহেলা ও অযত্নের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জনবল সংকটও রয়েছে। ডাক বিভাগ সূত্রে জানা যায়, ২০২২ সালে নতুন ভবনের কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা ২০২৫ সালের ২৭ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের গ্রেড বিম ও কলামের ঢালাই কাজ সম্পন্ন করার পর হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও আর কোনো অগ্রগতি হয়নি। ফলে ভবন নির্মাণ সম্পন্ন হওয়ার ব্যাপারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ জালাল হোসেন জানান, তাদের কাজের কোনো গাফিলতি নেই। তিনি বলেন, “ডিপার্টমেন্টের কিছু অভ্যন্তরীণ ও কারিগরি জটিলতার কারণে আপাতত কাজ বন্ধ রাখতে হয়েছে।” জানান, সমস্যাগুলোর সমাধান হলে দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ পুনরায় শুরু করা যাবে। বরিশাল অঞ্চলের ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট মোঃ মোশারফ হোসেন জানান, নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি তারা অবগত আছেন। তিনি বলেন, “আমরা সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দ্রুত কাজ চালুর চেষ্টা চলছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান জানান, উপজেলা পোস্ট অফিসের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজ এভাবে ঝুলিয়ে রাখা অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, “আমি বিষয়টি সংশ্লিষ্ট ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবগত করেছি। যাতে দ্রুততম সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে এবং জনগণের ভোগান্তি দূর হয়।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন