প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শ্রাবণের অবিরাম বৃষ্টির ফলস্বরূপ, পাবনার চাটমোহর পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এলাকায় চলাচলের রাস্তা এখন জলমগ্ন হয়ে পড়েছে। এতে মহল্লাবাসী দুর্ভোগে পড়েছেন। জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুরো চেহারা দেখে মনে হয় যেন একেকটি জলাশয়। এটি শুধু মহল্লায় সীমাবদ্ধ নয়, পৌরসভার প্রধান সড়কটিও সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। এর ফলে পথচারী ও যানবাহন চালকরা চরম বিড়ম্বনায় পড়েন। চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে, নতুন বাজার, পুরাতন বাজার এবং আরও বিভিন্ন এলাকায় প্রধান সড়কে পানি জমে রয়েছে। এলাকা বাসীর অভিযোগ, সড়ক নির্মাণে চরম স্বেচ্ছাচারিতা ও অনিয়মই এই দুর্গতির কারণ। কারণ এখানে সামান্য বৃষ্টিতে পানিতে তলিয়ে যায়। পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার কারণে বহু বাড়িতে পানি ঢুকে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালের বৃষ্টিতে পৌরসভার প্রধান সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। এছাড়া অন্য মহল্লাগুলিতেও হাঁটু পানি জমে গেছে। ভুক্তভোগীরা মনে করেন, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নোংরা পানি পেরিয়ে এলাকাবাসীকে চলাচল করতে হচ্ছে। বৃষ্টির পানিতে রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে, এটি একটি জলাশয়। পানি অপসারণের ব্যবস্থা না থাকায়, পৌরসভার উদাসিনতার কারণে সামান্য বৃষ্টিতে রাস্তা তলিয়ে যায়।
এলাকা বাসীর অভিযোগ, পৌরকর আদায়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা যেমন ব্যস্ততা দেখান, তেমনি জলাবদ্ধতা দূরীকরণের বিষয়ে তাদের ন্যূনতম মাথাব্যথা নেই। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরেও ক শ্রেণীর এই পৌরসভার নাগরিকরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন