প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সংগঠনটি পদ্মা এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) দ্বারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি দাবি উত্থাপন করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাকসুর পক্ষ থেকে গণমাধ্যমে এক বিবৃতিতে তাদের দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময় কর্তব্যরত এক টিটিই সরকারি রসিদ ছাড়া ঘুষের বিনিময়ে বিনা টিকিটের যাত্রী পরিবহনের সুযোগ দিচ্ছিলেন। কিন্তু ওই শিক্ষার্থী প্রতিবাদ করার পর, টিটিই ও তার সহযোগীরা তাকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।
বিবৃতিতে এই ঘটনাকে উল্লেখ করে আরও বলা হয়েছে, হামলার একপর্যায়ে অভিযুক্ত টিটিই শিক্ষার্থীকে চলন্ত ট্রেনের দরজার দিকে ধাক্কা দেন। কিন্তু দরজা বন্ধ থাকায় সে প্রাণে বেঁচে যান। রাকসুর দাবি, এটি পরিকল্পিত হত্যাচেষ্টার শামিল এবং এই ঘটনা যাত্রীদের নিরাপত্তার জন্যও বড় হুমকি।
পরবর্তী সময়ে, রাকসু তাদের পক্ষে চারটি দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে-
অভিযুক্ত টিটিইকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থিত করে জবাবদিহির আওতায় আনা।
ঘুষ ও দুর্নীতির অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং হত্যাচেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি।
ভুক্তভোগী শিক্ষার্থীকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে সকল দূরপাল্লার ট্রেনের বাধ্যতামূলক যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি।
বিবৃতিতে এই দাবিগুলোর বাস্তবায়ন চেয়ে বলা হয়েছে যে, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করে অভিযুক্ত রেলকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে, যার দায়ভার সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন