প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাকসু ভিপি সাদিক কায়েম। ধারণা করা হচ্ছে, তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করবেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।
সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই গণমাধ্যমের সামনে ছাত্রশিবির থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন।
সাদিক কায়েম মন্তব্য করেন, 'বছরে দুইবার ছাত্রশিবিরের সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।'
জানা গেছে, সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হন। কিন্তু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হিসেবে প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হন। ২০২৬ সালের জানুয়ারিতে তিনি সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেন। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক।
এমনকি গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর জানানো হয়, ছাত্রশিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সুযোগ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন