প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
থাইল্যান্ডে দলের সঙ্গে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বৌদ্ধ ভিক্ষুদের উড়িয়ে নিয়ে যায়। এই ঘটনায় ৮ জন ভিক্ষু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১০ জন। এনডিটিভির খবরে বলা হয়েছে, গাড়িটি চালানোর সময় ১১ বছর বয়সী একটি শিশু ছিলেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রার অংশ হিসেবে ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু এবং পাঁচজন সাধারণ অনুসারী সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতিতে গাড়িটি তাদের ওপর উঠে যায়।
মুকদাহান প্রাদেশিক পুলিশের কমান্ডার মেজর জেনারেল পাইরোজ থাইফুৎসা সাংবাদিকদের বলেছেন, ‘সন্দেহভাজন একজন শিশু’। তিনি আরও বলেন, গাড়িটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কারণ পরিস্থিতির সঠিক কারণ নির্ণয় করা প্রয়োজন। শিশুটির বাবা-মাকেও আসতে বলা হয়েছে, যেন শিশুটির তত্ত্বাবধানের দায়িত্বে কে আছে তা নির্ধারণ করা যেতে পারে এবং আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়।
পুলিশ জানিয়েছে, ছেলেটি তার বাবা-মায়ের অনুমতি ছাড়াই পিকআপ ট্রাকটি নিয়েছিল এবং পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের ওপর চালিয়ে দেয়। ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু মারা যান এবং হাসপাতালে পরে আহত অবস্থায় আরও তিনজন মারা যান। এছাড়া ১০ জনেরও বেশি চিকিৎসাধীন রয়েছেন।
মুকদাহান প্রদেশের গভর্নর ওয়ারায়ান বুনারাত বলেন, ‘এই ঘটনাটি সড়ক নিরাপত্তার বিষয়ে একটি বৃহত্তর সতর্কবার্তা হিসেবে দেখা উচিত। সাম্প্রতিক বছরগুলোতে আমরা সড়ক নিরাপত্তার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। এই ঘটনা শুধু আমাদের প্রদেশের জন্য নয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ জনগণের জন্যও শিক্ষা হওয়া উচিত।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন