প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লালমনিরহাটে আলোচিত নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত।
এদিকে, একই মামলায় বিধানের মা মমতা রানী ও বাবা রনজিত কুমারকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডও প্রদান করেছে আদালত।
রোববার, ২৩ আগস্ট, দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় অভিযুক্ত বিধান চন্দ্র এবং তার বাবা রনজিত কুমার ও মা মমতা রানী আদালতে উপস্থিত ছিলেন। প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত নন্দিনীর স্বজনরা।
নন্দিনীর বাবা নলনী মোহন বর্মন আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তিনি প্রধান আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। রায় ঘোষণার পর মামলাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের ধারণা অনুযায়ী, মামলার রায়ে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে।
গত ১৬ জুন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাসায় নিখোঁজ ছিল সাত বছর বয়সী শিশু নন্দিনী।
পরিবার ও স্থানীয়রা সারারাত খোঁজাখুঁজি করার পর পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে মাটি দেখে সন্দেহ করেন। পরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় বস্তাবন্দি নন্দিনীর মরদেহ।
এ ঘটনার পর গত ১৬ এপ্রিল ২০২৬ সালে শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিধান রায়কে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। পরে ঘটনাস্থলে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান যান। কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের বহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সংঘর্ষে অন্তত ১৮ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রায় ঘোষণা শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন রেজা স্বপন জানান, মাত্র ৬ কার্য দিবসের মধ্যে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। রায়ে আদালত প্রধান আসামিকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে বলেছেন। বিধান চন্দ্রের মা-বাবা আসামিকে লাশ গুম করতে সহযোগিতা করায় তাদেরকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন