প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা বৃষ্টির কারণে রাজধানীর তেজগাঁও রেললাইনের একাধিক স্থান জলাবদ্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় কর্তৃপক্ষের পক্ষ থেকে চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা সতর্কতার সঙ্গে ট্রেন চালাবেন।
রোববার (১২ জুলাই) ঢাকা বিভাগের বাংলাদেশ রেলওয়ে এ বিষয়ে একটি সতর্কতামূলক নির্দেশনা জানিয়েছে।
ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, তেজগাঁও এলাকায় দুই-একটি স্থানে পানি জমেছে। তবে ট্রেন চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভারী বৃষ্টিপাতের কারণে চালকদের রেললাইন পরিবীক্ষণ করে ট্রেন পরিচালনার কথা বলা হয়েছে। যদি কোথাও ঝুঁকি দেখা দেয়, তখন ধীর গতিতে ট্রেন পরিচালনা করতে হবে। প্রয়োজনে ট্রেন থামিয়ে রেললাইন পরীক্ষা করাও প্রয়োজন।
অন্যদিকে, রেললাইনে পানি জমার ফলে ট্রেন চলাচল কিছুটা বিলম্ব হচ্ছে বলেও জানিয়েছেন রেলের কর্মকর্তারা।
তারা জানিয়েছেন যে, স্বাভাবিক সময়ে ট্রেন যেখানে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিতে চলে, সেখানে বর্তমানে ট্রেন চালানো হচ্ছে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন