প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন ভুয়া ভিডিও ছড়িয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নাম দিয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগটি সম্পূর্ণরূপে ভুয়া। মারধরের যে ভিডিওটি প্রচারিত হচ্ছে, সেটি বাংলাদেশের নয় বরং এটি ভারতের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওটি ছড়িয়ে বলা হচ্ছে, আন্দোলনরত ছাত্রদের ওপর চলছে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন, ছাত্রদলের সন্ত্রাসীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন করছে তার চিত্র এটি! এটি বিএনপির গণতন্ত্র।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গত ১৮ মে ওড়িশার বেরহামপুর শহরে একটি ব্যস্ত রাস্তায় মারধরের ঘটনা ঘটে। ওই ভিডিওটি সেই ঘটনার দৃশ্য।
আন্দोलनরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার দাবিটি সম্পূর্ণরূপে ভুয়া; মারধরের ভিডিওটি ভারতের।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো মন্তব্য করেছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ দ্বারা বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশগ্রহণকারী দল ও সংগঠনকে লক্ষ্য করে প্রচার করা হয়। পাশাপাশি, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে বিএনপি এবং নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করারও চেষ্টা চলছে।
পিআইবির ‘বাংলাফ্যাক্ট’ ফ্যাক্ট-চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত ভুল ও বিভ্রান্তকর তথ্য যাচাই করে সত্য সামনে আনে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা চালিয়ে থাকে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন