প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘যে রঙে লেখা ইতিহাস, সে রঙেই আঁকা ক্যানভাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেজগাঁও কলেজে দুদিনব্যাপী ‘লাল জুলাই’ উৎসব আয়োজন করা হয়েছে। জুলাই বিপ্লবের স্মৃতি স্মরণ করতে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই আয়োজন ২ আগস্ট থেকে শুরু হয়েছে এবং এর প্রথম দিনে ছিল ‘জুলাই গ্রাফিতি’ অঙ্কন, পাশাপাশি সন্ধ্যায় শহীদদের স্মরণে ‘মোমবাতি প্রজ্বলন’ কর্মসূচি পালন করা হয়। সোমবার (৩ জুলাই) আয়োজনটির সমাপ্তি দিন হিসেবে জুলাইয়ের ঐতিহাসিক স্মৃতি নিয়ে বিশেষ আলোচনা সভা এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যানারে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে তেজগাঁও কলেজের একমাত্র কারাবন্দী শিক্ষক ও গভর্নিং বডির সদস্য আ জ ম কামাল উদ্দিন, প্রফেশনাল সিএসসি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক মো. আমিনুল হক, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ আলী রহমান, প্রানীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আমীর হোসেন এবং বাংলা বিভাগের প্রভাষক মো. কামাল চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (প্রশাসনিক) জনাব মো. নুর নবী আল মাহমুদ এবং ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (একাডেমিক) জনাব মোহাম্মদ রফিকুল আলম।
আয়োজক শিক্ষার্থীরা জানান, তেজগাঁও কলেজে জুলাই আন্দোলনের সময় ফ্যাসিবাদের প্রচুর প্রভাব ও নিপীড়ন ছিল। তবে আমরা সকল রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ক্লাব একত্রিত হয়ে স্বৈরাচার হাসিনাকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলাম। জুলাইয়ের পরবর্তী সময়ের মধ্যে ক্যাম্পাসে এই ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি নিয়ে আমরা এই দুদিনব্যাপী ‘লাল জুলাই’ আয়োজন করেছি।
পুরো আয়োজনটি সাফল্যের সঙ্গে শেষ করতে শিক্ষার্থীদের মধ্যে থেকে মূল আয়োজকের দায়িত্ব পালন করেন সাখাওয়াত ফারহান, রাফসানুল হক কল্লন, মুহাম্মদ নিয়াজ মিয়া, মেসুত হিমেল, মুরসালিন খান, সোয়েব আহম্মেদ সিয়াম, ইনতেখান হোসেন রাফি, এস এ সাইম, ফারদিন এবং তাবাসসুম। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সকল প্রকার বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার শপথ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন