প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের বিহারের সমস্তিপুরে, স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে, নিজেই তাদের বিয়ের আয়োজন করেছেন এক স্বামী। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সমস্তিপুরের বাসিন্দা অনুরাধা কুমারীর বিয়ে হয় কয়েক বছর আগে মনোহর কুমারের সঙ্গে। তাদের সংসারে সন্তানও রয়েছে। এর মধ্যে অনুরাধার সঙ্গে পান্নালাল যাদব নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পান্নালালও বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে।
খবরে বলা হয়, সম্প্রতি মনোহর কুমার স্ত্রী অনুরাধা ও তার প্রেমিক পান্নালালকে একসঙ্গে হাতে पकड़েন। ঘটনার পর তিনি গ্রামের মাতব্বরদের ডেকে বিষয়টি নিয়ে বৈঠক করেন। পরে তাদের উপস্থিতিতেই অনুরাধা ও পান্নালালের বিয়ের ব্যবস্থা করা হয়। সেই ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর এটি দ্রুত ভাইরাল হয়। লাখো মানুষ ভিডিওটি দেখেছেন এবং এতে মন্তব্য করেছেন।
ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঘটনাটিকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন, আবার কেউ স্বামীর সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলে মনে করেছেন। এক নেটিজেন লিখেন, চারদিকে শুধু পরকীয়ার ঘটনাই দেখা যাচ্ছে, বিষয়টি সত্যিই বিরক্তিকর। আরেকজনের মন্তব্য, স্বামীর জন্য খারাপ লাগছে। তবে যে মানুষ আপনার সঙ্গে থাকতে চায় না, তাকে জোর করে আটকে রাখার কোনো অর্থ নেই। সূত্র: আনন্দবাজার
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন