প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীতে এক মহিলা ও তার ১১ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে আনসার সদস্যদের দ্রুত এবং দায়িত্বশীল পদক্ষেপের ফলে তারা প্রাণে বেঁচে যান।
বুধবার (২২ জুলাই) বিকেলে হাতিরঝিলের রাজউক প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য প্রকাশ করা হয়।
টহলরত আনসার সদস্য জাহিদুল ও রেদোয়ান জানালেন, বিকেলের সময় একজন মহিলাকে কোলের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। বিষয়টি তাদের নজরে আসামাত্র তারা দ্রুত ছুটে গিয়ে ওই মহিলাকে বাধা দেন। কিন্তু মহিলা বাঁচতে চান না বলে বারবার চিৎকার করতে থাকেন এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে সেখানে উপস্থিত র্যাব-৩-এর একটি টহল দলের সদস্যরা এগিয়ে আসেন। সবাই একত্রে ওই মহিলাকে আশ্বস্ত করেন এবং নিরাপদ স্থানে সরিয়ে দেন। এরপর হাতিরঝিল থানার ডিউটি অফিসারের সহায়কাতে ওই মহিলার পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়।
সংবাদ পেয়ে ওই মহিলার স্বামী শরিফুল ইসলাম ছুটে আসেন।
তিনি জানান, তার স্ত্রি হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তারা। এই সময় মালিবাগে এক আত্মীয়ের বাসা থেকে শিশুকে নিয়ে বের হয়ে যান তার স্ত্রী। পরবর্তী সময়ে আনসার সদস্যরা মা ও শিশুকে অক্ষত অবস্থায় তার স্বামীর কাছে হস্তান্তর করেন।
স্ত্রী এবং সন্তানের জীবন রক্ষায় আনসার সদস্যদের মানবিক এবং দায়িত্বশীল ভূমিকার জন্য শরিফুল ইসলাম আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন