প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ঘরের মাঠে নেপাল জাতীয় নারী কাবাডি দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটি দারুণভাবে শুরু করেছে। শুক্রবার(১৭ জুলাই) ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বাগতিকরা ১-০ তে লিড নিয়েছে। বাংলাদেশের এই জয়ী ম্যাচে বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আগ্রাসী মেজাজ নিয়ে নেপালিদের বিরুদ্ধে খেলতে থাকে। কৌশলী আক্রমণ এবং রক্ষণভাগে অটুট থেকে প্রথমার্ধে ১৪-১০ পয়েন্টের লিড নিয়ে স্বাগতিক মেয়েরা প্রতিপক্ষকে চাপে রাখে। দ্বিতীয়ার্ধে নেপাল ম্যাচে ফিরে আসার জন্য প্রচণ্ড চেষ্টা চালালেও তারা সফল হতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ১০ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিয়ে খেলা শেষ করেছে। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক।
ম্যাচটি বাড়তি মাত্রা পেয়েছিল প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের উপস্থিতিতে। ম্যাচের শুরুতে তিনি দুই দলের খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন। এরপর, ভিআইপি বক্সের গম্ভীর প্রতিবেদন ছাপিয়ে তিনি এক পর্যায়ে নিচে নেমে এসে সাধারণ দর্শকের মতো দাঁড়িয়ে পুরো খেলা উপভোগ করতে দেখা যায়।
জায়মা রহমান প্রতিটি মুহূর্তে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন। খেলা শেষে তিনি নিজেই বাংলাদেশ দলের খেলোয়াড়দের কাছে ডাক দেন। তাদের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং দলের সাফল্যের অংশীদার হয়ে হাস্যমুখে সেলফি তুলতে দেখা যায়। জাইমা রহমানের এই আন্তরিকতা খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
এর আগে সিরিজের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, "কাবাডি আমাদের জাতীয় খেলা এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আমাদের ক্রীড়া ঐতিহ্যের গর্ব। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ দুই দেশের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সেতুবন্ধন আরও দৃঢ় করবে।"
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) আমেনা বেগম, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান উপস্থিত ছিলেন। এছাড়াও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মাঠে জয় এবং গ্যালারির বাড়তি উৎসাহ সব মিলিয়ে কাবাডি স্টেডিয়ামে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মেয়েরা তাদের এই জয়যাত্রা পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে পারে বলেই প্রত্যাশা দর্শকদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন