প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গাড়ি রাখার গ্যারেজসহ ভেতরে থাকা ২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটে শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার রোসাংগিরী ইউনিয়নের ফারুক চেয়ারম্যানের ঘাটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যারেজটির মালিক স্থানীয় বাসিন্দা নূর আহমদ। দুপুরে হঠাৎ করে গ্যারেজটিতে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে তা পুরো টিনশেড কাঠামোয় ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানিয়েছেন, ফায়ার সার্ভিস যদি দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারত, তাহলে তা আশপাশের বিভিন্ন দালান ও দোকানে ছড়িয়ে পড়ে আরও বড় ধরনের ভয়াবহ রূপ ধারণ করতে পারত।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার বড়ুয়া বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।"
আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর মধ্যে একটি অটোরিকশার মালিক মোহাম্মদ জয়নাব এবং অন্যটির মালিক মোহাম্মদ মজু ইসলাম। এছাড়া পুড়ে যাওয়া মোটরসাইকেলটির মালিক মোহাম্মদ ইয়াকুব বলে জানা গেছে।
আগুনে যানবাহন ও টিনশেডের পুরো গ্যারেজটি পুড়ে যাওয়ায় মালিকদের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন