প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুর সদরে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এবং জেলা প্রশাসন, চাঁদপুরের যৌথ উদ্যোগে পুরান বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এই অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা অবস্থার জন্য তিনটি বেকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানে মোট তিনটি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এই অভিযানে দেখা যায় যে, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল এবং লাইসেন্স গ্রহণ ব্যতীত "মানচিহ্ন" ব্যবহার করা হচ্ছিল। যার জন্য টিনবাজার মীম ফুড প্রোডাক্টস, ডাইলপট্টির প্রাইম ফুড প্রোডাক্টস এবং হরিসভা পশ্চিম শ্রীরামদীর হাজী ফুড প্রোডাক্টস প্রত্যেককে ৩৫,০০০/- টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এই মোবাইল কোর্ট অভিযানটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম), মো আমিনুল ইসলাম শাকিল। জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক অফিস কুমিল্লা এই ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন