প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার শাজাহানপুর এলাকায় শ্যালককে অপহরণ থেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন রঞ্জু মিয়া (৫০) নামে এক দিনমজুর। এই ঘটনায় আহত হয়েছেন তার ছেলে মো. জোবায়াত (২৫) এবং শ্যালক খোরশেদ আলম (৩৫)।
এই ঘটনা ঘটেছে সোমবার (২০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঘাষিড়া গ্রামে।
নিহত রঞ্জু মিয়া ওই এলাকার ফজলার রহমানের ছেলে এবং পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
স্বজনদের বক্তব্য অনুযায়ী, শাজাহানপুর উপজেলার ঘাষিড়া এলাকায় স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিল। খোরশেদ আলম যখন সেই কর্মকাণ্ডে বাধা প্রদান করছিল, তখন চক্রের সদস্যরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জেরে সোমবার রাতে তারা একটি ইটভাটার সামনে সিএনজিচালিত অটোরিকশায় আসা ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে খোরশেদকে ছুরিকাঘাত করে অপহরণের চেষ্টা করতে থাকে।
খোরশেদের চিৎকার শুনে তাঁর দুলাভাই রঞ্জু মিয়া এবং ছেলে জোবায়েত এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁদের ওপরও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ সংক্রান্ত বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বিজনেসের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন