প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই অগ্নিকাণ্ডের কারণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু, এবং তারা সবাই বাংলাদেশি নাগরিক।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে হোটেলটির চারতলায় আগুন লাগার খবর পায় পুলিশ ও দমকল বাহিনী।
মির্জা গালিব স্ট্রিট কলকাতা নিউ মার্কেটের একেবারে পাশে অবস্থিত। নিউ মার্কেটের পেছনের অংশ এবং এর আশেপাশের বেশ কিছু প্রধান গলি সরাসরি মির্জা গালিব স্ট্রিটের (সাবেক ফ্রি স্কুল স্ট্রিট) সঙ্গে যুক্ত রয়েছে।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আগুনে আহত কয়েকজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। ঘটনাস্থলে রয়েছেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার।
আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকে ঘুমিয়ে ছিলেন। স্থানীয়রা দাবি করেছেন, বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল না। তবে শুধু কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হোটেলের ভেতর থেকে বহু মানুষ বাইরে বের হওয়ার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, হোটেলের প্রবেশ-বেরোনোর পথ খুবই সংকীর্ণ। সংকীর্ণ পথে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের মধ্যে অনেকেই অচেতন হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে হাসপাতাল সূত্রে বলা হয়েছে, হোটেলে আটকা থাকা অবস্থাতেই অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের শরীরে পোড়ার চিহ্ন রয়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর নিশ্চিত কারণ জানানো হবে। কিছু ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে, এই ঘটনার মাত্র একটি বিল্ডিং পরেই রয়েছে দমকলের অফিস। এবং সেখানেই অগ্নিনির্বাপণের ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল এই হোটেল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন