প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিদায় নিয়েছেন বঙ্গভবন থেকে।
তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে বঙ্গভবন ত্যাগ করেন।
একটি ভিডিওর মাধ্যমে দেখা যায়, বঙ্গভবন থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিনের গাড়িবহর বের হচ্ছে। এর আগে, কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।
বিদায় নেওয়ার পূর্বে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। Hাফিজ উদ্দিন সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিদায় অনুষ্ঠানে বঙ্গভবনে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক এবং বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ।
বিদায় নেওয়ার সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর যথাযথ প্রটোকলের সঙ্গে তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।
অন্যদিকে, ৩৫ বছর পর দুপুর ২টায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোট জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অলি আহমেদ।
পূর্বে, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন