প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, এ বিষয়ে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া প্রথম দুই দিনে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় দেশে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
শনি ও রবিবার যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলো হল শনিবার ও রবিবার (২২-২৩ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এ দুই দিনে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সোম ও মঙ্গলবার যেসব এলাকায় বেশি বৃষ্টি হবে, সেগুলো হল সোমবার ও মঙ্গলবার (২৪-২৫ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন