প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির আশঙ্কা কমে আসার কারণে টানা তৃতীয় দিনের মতো সোনার দাম বিশ্ববাজারে বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সর্বশেষ নীতি নির্ধারণী বৈঠকের কার্যবিবরণীর জন্য অপেক্ষা করছেন, যা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মুদ্রানীতির গতিপথ সম্পর্কে নতুন ইঙ্গিত প্রদান করতে পারে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতীয় অর্থনীতি কেন্দ্রিক সংবাদমাধ্যম মানি কন্ট্রোল-এর একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৪২৪ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে আগামী ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচারের দামও শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রতি আউন্স ৪ হাজার ৪৮০ দশমিক ৯০ ডলারে উন্নীত হয়েছে।
বাজার বিশ্লেষকরা এখন ফেডের সর্বশেষ বৈঠকের বিস্তারিত কার্যবিবরণীর দিকে মনোনিবেশ করছেন। সুদের হার ও ভবিষ্যতের আর্থিক নীতি সম্পর্কে ফেড কর্মকর্তাদের নতুন বার্তার প্রভাব মূল্যবান ধাতুর সার্বিক বাজারে পড়তে পাত্র হতে পারে।
এদিকে, সোনার দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও উন্নতি পরিলক্ষিত হচ্ছে। বিশ্ববাজারে রুপার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৫ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম সামান্য বেড়েছে, আর প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত ছিল।
আর্থিক বিশ্লেষকদের মতে, সুদের হার স্থিতিশীল থাকা বা কমানোর সম্ভাবনা তৈরি হলে বিনিয়োগকারীদের সোনার প্রতি আকর্ষণ বাড়ে, বিধায় ফেডের আসন্ন মুদ্রানীতির প্রত্যাশা বর্তমানে আন্তর্জাতিক সোনা ও ধাতুর বাজারের প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন