প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার পৃথক চারটি অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। এই গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ রাসেল (৩৬), মোঃ মনিরুল ইসলাম (২৪), দেবাশিশ রায় (৪১), মাসুদ রানা (২৫) ও মোঃ মামুন (৩৬)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ জুলাই) সকাল আনুমানিক ১০:২০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন হোটেল প্যালেসের ৩য় তলায় একটি কক্ষে অভিযান পরিচালনা করে মাসুদ রানা ও মামুনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই তারিখে রাত আনুমানিক ১:০০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালের এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেলকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, শুক্রবার একই তারিখে অপর এক অভিযানে রাত আনুমানিক ১:৫০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই তারিখে রাত আনুমানিক ১:৩৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল দরবার শরীফ এলাকায় অভিযান পরিচালনা করে দেবাশিশ রায়কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে মোট ৩ গ্রাম হেরোইন (১৫টি পুরিয়াসহ খোলা হেরোইন) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন