প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একটি বাক প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরের দিকে অভিযান চালিয়ে উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের অভিযুক্ত সাকিব (১৮), ইয়াছিন (১৬) ও আরমানকে (১৫) পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আর্থিক সহায়তা দেওয়ার নামে শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় টমটমচালক সাকিব, আরমান ও বাদশা ওই নারীকে বাড়ি থেকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পরে সেখানে ফেলে রেখে যায়। ঘটনা প্রকাশ পাওয়া পর সোমবার (১৭ আগস্ট) রাতে স্থানীয় মাতব্বররা এলাকায় সালিশ বসান। সেখানে অভিযুক্তদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গুরুতর এই অপরাধটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত না করে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়, ফলে বিষয়টি পুলিশের নজরে আসে এবং মঙ্গলবার ভোরে ছয়ঘরিয়া গ্রামে অভিযানের মাধ্যমে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে ছাগলনাইয়া থানা পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের সাংবাদিকদের জানান, প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধর্ষণের মামলাও করে ফেলেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন