প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বন্যপ্রাণী প্রেমিক সীতেশ রঞ্জন দেব মৃত্যুবরণ করেছেন।
বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল নয়টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত তাঁর বাসায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮১ বছর। তিনটি ছেলে, চারটি মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী তিনি পিছনে রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা তিনটায় তাঁর গ্রামের বাড়ি নোয়াগাঁও শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।
সীতেশ রঞ্জন দেবের বাবা, শ্রীমঙ্গল নোয়াগাঁও গ্রামের সিশচন্দ্র দেব, শখের বসে ১৯৬৫ সালের দিকে তাঁর বাড়িতে একটি মিনি চিড়িয়াখানা গড়ে তুলেছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী ধরে এনে সেবাযত্ন করতেন। বাবার এই মমত্ববোধ সীতেশ রঞ্জন দেবকে বন্যপ্রাণী সেবায় যুক্ত হতে প্রভাবিত করেছে। তিনি গড়ে তুলেছিলেন রামকৃষ্ণ মিশন রোডের বাসায় পশুপাখির জন্য একটি সেবাশ্রম।
এরপর ২০০৯ সালে শহরতলির হাইল-হাওড়পাড়ের রূপসপুর গ্রামে এই সেবাশ্রমটি স্থানান্তর করা হয়। ২০১১ সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. আতিউর রহমানের সহায়তা পেয়ে এই সেবাশ্রমটির নতুন নামকরণ করা হয়, 'বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন'। বর্তমানে এই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে রয়েছেন তাঁর ছেলে স্বপন দেব সজল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন