প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ জামায়াত ইসলামী রামগতির শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা বিএনপিতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার নেতৃত্বে এই যোগদান ঘটে।
১২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় আলেকজান্ডার পৌর এলাকার দিদার প্রফেসরের বাড়ির উঠানে আয়োজিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা ধানের শীষের রাজনীতিতে যুক্ত হন।
নেতৃত্বদানকারী হাসান মাহমুদ রাসেল, যিনি রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, বিএনপিতে যোগদানের পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "বাকি জীবন বিএনপির সঙ্গে থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যেতে চাই।"
এ বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, একাধিকবার তার মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান। তারা একইসঙ্গে আগামী দিনে দলের সব সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতা ও মেয়র প্রার্থী শাহেদ আলী পটুসহ রামগতি পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন