প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা বাসের ধাক্কায় নিহত হয়েছেন আব্দুস সামাদ (৪৫) নামে এক মোটরসাইকেলচালক।
নিহত আব্দুস সামাদ বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের পুত্র এবং কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কুষ্টিয়াগামী রুপসা বাসটি দ্রুতগতিতে চলছিল। বাসটি কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় আরেকজন আহত হন, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার পৌরসভায় কর্মরত আব্দুস সামাদ মারা গেছেন। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে জানতে পেরেছি আহত ব্যক্তি আশংকামুক্ত। তবে তার পরিচয় আমার জানা নেই।"
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বাসটি আটক করা হয়েছে এবং মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন