প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলায় ১৫ দিনের ছুটি নিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করার অভিযোগ উঠেছে এক প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। জানা গেছে, ওই কর্মকর্তা ছুটি শেষ হওয়ার পরও অতিরিক্ত সাত দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
অভিযুক্ত ব্যক্তি, শঙ্কর কৃষ্ণ দাস, চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, শঙ্কর কৃষ্ণ দাস গত ১২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করেছেন। কিন্তু তার নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর, ২৬ জুলাই কর্মস্থলে যোগদান না করে তিনি ২ আগস্ট অফিসে হাজির হন। এর মানে হল, ১৫ দিনের ছুটি নিয়ে তিনি মোট ২২ দিন পর কর্মস্থলে যোগদান করেছেন।
এই ঘটনায় তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি চাকরিতে অনুমোদিত ছুটি শেষ হওয়ার পরে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদানের নিয়ম থাকলেও, শঙ্কর কৃষ্ণ দাস তা না মেনে অতিরিক্ত কয়েকদিন অনুপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শঙ্কর কৃষ্ণ দাস বলেন, "আমি কিছুই জানিনা। স্যারের সঙ্গে যোগাযোগ করেন।"
অপরদিকে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. রাজন জানান, "আমার অফিসে কর্মরত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শঙ্কর কৃষ্ণ দাস ১৫ দিনের ছুটি নিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান করতে পারেননি। এ বিষয়ে আমি তার কাছে জানতে চেয়েছি। জবাবে তিনি জানিয়েছেন, পাইলসের চিকিৎসা নেওয়ার কারণে সময়মতো যোগদান করতে পারেননি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।"
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন বলেন, "অভিযুক্তের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন