প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টিকটকে পরিচয় থেকে ইমোতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শরীয়তপুর জেলার সখিপুরের রাজু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত পরশুদিন ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রাজু ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের শনি কান্দি গ্রামের সুলতান গাজীর পুত্র।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, সিপিসি-৩, মাদারিপুর জানায়, প্রায় তিন মাস আগে টিকটকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে রাজুর পরিচয় ঘটে। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে সম্পর্ক গভীর হয়। পরে রাজু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে নড়িয়ার ডিঙ্গামানিক গোলারমাঠে দেখা করার জন্য ডাকেন।
১৯ সেপ্টেম্বর সকালে ওই তরুণী অটোতে করে গোলারমাঠে পৌঁছালে রাজু তাকে মোটরসাইকেলে চাপিয়ে বিভিন্ন স্থানে ঘোরান। একপর্যায়ে রাজু জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে একদিন আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ঢাকায় নিয়ে একটি আবাসিক হোটেলে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে কিশোরী বিয়ের কাবিননামা করার জন্য চাপ দিলে রাজু তাকে এলাকায় ফিরিয়ে এনে বাড়ির পাশের সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার পর কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে। এরপর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এসআরবি-৮, সিপিসি-৩, মাদারিপুর ও এসআরবি -৪, সিপিসি-১, মিরপুরের একটি যৌথ অভিযানিক দল আসামি রাজু গাজীকে গ্রেপ্তার করে ঢাকার মিরপুর থানায় হস্তান্তরের পর তাকে শরীয়তপুরের সখিপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন