প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই) ২০২৬-এ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে বাংলাদেশ সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ১৩৯টি দেশের তালিকায় বাংলাদেশের স্থান ১০৫তম। নেপাল ১০৪তম স্থানে উন্নীত হয়েছে।
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘পাওয়ারিং এন্টারপ্রেনারস অ্যাট দ্য ফ্রন্টিয়ার অব সায়েন্স’ শিরোনামে গ্লোবাল ইনোভেশন ইনডেক্সের ১৯তম সংস্করণ প্রকাশ করেছে।
বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ২১.৫। দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে ভারত ৪০.১ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে (৩৮তম)। ভূটান ২৮.৯ স্কোর নিয়ে ৭৪তম, শ্রীলঙ্কা ২৩.৭ স্কোর নিয়ে ৯৪তম, পাকিস্তান ২৩.৭ স্কোর নিয়ে ৯৫তম এবং নেপাল ২২.৩ স্কোর নিয়ে ১০৪তম স্থানে রয়েছে।
এদিকে, ২০২৬ সালেও বিশ্বের শীর্ষ পাঁচ উদ্ভাবনী অর্থনীতির মধ্যে সুইজারল্যান্ড (স্কোর ৬৬.৭), সুইডেন (৬৩.২), যুক্তরাষ্ট্র (৬২.৩), দক্ষিণ কোরিয়া (৬১.৪) এবং সিঙ্গাপুর (৬১) নিজেদের অবস্থান ধরে রেখেছে।
ষষ্ঠ স্থানে যুক্তরাজ্য (৫৯.৬), সপ্তম স্থানে নেদারল্যান্ডস (৫৮.৪), অষ্টম স্থানে ফিনল্যান্ড (৫৭.৯), নবম স্থানে ডেনমার্ক (৫৭.৭) এবং দশম স্থানে রয়েছে চীন (৫৭)।
তালিকার তলানিতে ১৩৭তম স্থানে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো (স্কোর ১২.৬), ১৩৮তম স্থানে নাইজার (১২.১) এবং ১৩৯তম স্থানে চাদ (৯.৫) রয়েছে।
জ্ঞান হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম মন্তব্য করেছেন যে, উদ্ভাবনে অগ্রসর হতে হলে বাংলাদেশকে জ্ঞান, মানবসম্পদ, অবকাঠামো, জ্বালানি, প্রতিষ্ঠান ও প্রণোদনাসহ প্রয়োজনীয় ভিত্তি গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেছেন যে, নতুন উদ্ভাবন তৈরির পরিবর্তে অন্য দেশের উদ্ভাবন স্থানীয় প্রয়োজন অনুযায়ী মানিয়ে নেওয়ার দিকে গুরুত্ব দেওয়া যেতে পারে।
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬ এ ৬৬ দশমিক ৭ স্কোর নিয়ে সুইজারল্যান্ড শীর্ষে রয়েছে। এরপর সুইডেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর রয়েছে। ৫৭ স্কোর নিয়ে দশম অবস্থানে চীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন