প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী পুনম ঢিলো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে বেশ কয়েক দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।
তবে অভিনেত্রী নিজেই জানিয়েছেন আপাতত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পুনম জানিয়েছেন, আগের তুলনায় তিনি এখন অনেকটাই ভালো আছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
পুনমের অসুস্থতার খবর এমন এক সময়ে সামনে এলো, যখন ‘সিন অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিআইএনটিএএ)-কে ঘিরে চলছে তুমুল অস্থিরতা। বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন পুনম।
হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন জগতের শিল্পীদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন হলো সিআইএনটিএএ। সংগঠনটি শিল্পীদের অধিকার ও কল্যাণ, কর্মক্ষেত্রের পরিবেশ এবং পেশাগত বিভিন্ন বিষয়ে তাদের স্বার্থ রক্ষায় কাজ করে। সম্প্রতি সংগঠনটির আটজন নির্বাচিত সদস্য একসঙ্গে পদত্যাগ করেছেন।
তাদের অভিযোগ হলো, সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগের মতো সবার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাদের দাবি, সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত পুনম ও সহসভাপতি পদ্মিনী কোল্হাপুরের হাতেই কেন্দ্রীভূত হয়ে গেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক উপাসনা সিং জানিয়েছেন, মোট ১১ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে পুনম ও পদ্মিনীর বিরুদ্ধে পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তারা। এমনকি সংগঠনের সরকারি যোগাযোগ ব্যক্তিগত ই-মেইল ঠিকানা থেকে করা হচ্ছে বলেও প্রশ্ন উঠেছে।
তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন পুনম। তিনি দাবি করেছেন, তাকে এবং পদ্মিনী কোল্হাপুরকে ঘিরে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো অত্যন্ত কুরুচিকর ও অপমানজনক। প্রয়োজনে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও তিনি ভেবেছিলেন।
পুনম জানিয়েছেন, সংগঠনকে ঘিরে চলমান এই বিরোধ যে তাকে ব্যক্তিগতভাবেও যথেষ্ট আঘাত করেছে, সেটিও তিনি জানিয়েছেন। তার কথায়, গত দেড় বছরে একাধিকবার কার্যনির্বাহী কমিটি থেকে সরে যাওয়ার কথা ভেবেছিলেন তিনি। তবে কয়েক দশকের চলচ্চিত্রজীবনে নিজের সম্মান, সততা ও আত্মমর্যাদাকেই বরাবর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন