প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হামলার পরিমাণ বাড়ানোর ফলে এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বাধার সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গত সোমবার (২০ জুলাই) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে, যা গত এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার ২ দশমিক ৬৯ ডলার বা ৩ দশমিক ০৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। এটা ১১ জুনের পর সর্বোচ্চ দামের স্তরের নির্দেশ করে। এর আগে, গত সপ্তাহে ব্রেন্টের দাম ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছিল, যা এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি হিসেবে বিবেচিত হয়েছে।
এদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ১৯ ডলার বা ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। এটি ১২ জুনের পর সর্বোচ্চ মূল্য। গত সপ্তাহে ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা মার্চের শুরুর পর সবচেয়ে বড় সাপ্তাহিক উল্লম্ফন ছিল।
মধ্যপ্রাচ্যের সংঘাত শনিবারের পর থেকে আরও তীব্রতর হয়েছে। যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত এবং বাহরাইন নতুন করে ইরানি হামলার সংবাদ দিয়েছে।
সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই নৌ চলাচলকে লক্ষ্যবস্তু করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। অপরদিকে, ইরান বলছে, হরমুজ প্রণালিতে চলাচলের নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে তারা লক্ষ্যে নিয়ে আসছে। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে সম্পন্ন হয়।
সোমবার ভোরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি জানিয়েছে, ওমানের কুমজারের উত্তর-পশ্চিমে একটি জাহাজে আগুন লেগেছে।
বার্কলেজের বিশ্লেষক অমরপ্রীত সিং তার একটি নোটে উল্লেখ করেছেন, পুনরায় আরোপিত দ্বৈত অবরোধের কারণে এই অঞ্চলের তেল রফতানি কতটা স্বাভাবিক থাকবে সে বিষয়ে আগামী দিনগুলিতে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
তিনি আরও মন্তব্য করেছেন, বর্তমানে তেলের বাজার সম্ভাব্য সরবরাহ সংকটের ঝুঁকিকে সঠিকভাবে মূল্যায়ন করছে না। যুদ্ধ শুরুর সময়ের তুলনায় এখন বৈশ্বিক তেলের মজুত অনেক কম এবং এটি গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
এলএসইজি-এর তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালী দিয়ে মাত্র চারটি জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের আটটির তুলনায় অর্ধেক। একই সঙ্গে, শুক্রবার থেকে অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার এবং একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার তেল বোঝাইয়ের জন্য প্রণালীতে প্রবেশ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন