প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় এবং নিত্যপণ্যের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। তবে পোষা প্রাণী বিড়ালের বাজারে দেখা যাচ্ছে ভিন্ন একটি চিত্র। বিড়ালের খাবার এবং অন্যান্য আনুষঙ্গিক পণ্যে ভোক্তাদের খরচ ক্রমাগত বাড়ছে এবং বিড়াল বিক্রিতে এসেছে গতি। কিন্তু কুকুরের পণ্য বিক্রির হার কমে গেছে। এসব তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আমেরিকান পেট প্রডাক্টস অ্যাসোসিয়েশন। খবরটি সিএনবিসি থেকে জানা গেছে।
জেনারেল মিলস, চিউই এবং পেটকো হেলথ অ্যান্ড ওয়েলনেস—এই তিনটি প্রতিষ্ঠান তাদের সাম্প্রতিক আয়ের প্রতিবেদনে বিড়ালের পণ্যের বাজারকে ব্যবসার একটি শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করেছে।
পেট প্রডাক্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বিড়াল পালনের হার ৫ শতাংশ বৃদ্ধি পাবে। বর্তমানে প্রায় ৫ কোটি ৩০ লাখ পরিবারে বিড়াল পোষ্য হিসেবে রয়েছে। ২০২৪ সালে বিড়াল পালনের হার ২৩ শতাংশ বেড়েছিল।
পোষা প্রাণী খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কুকুরের তুলনায় বিড়াল পালনের খরচ এবং যত্ন নেওয়া সহজ। তাছাড়া, অ্যাপার্টমেন্টের মতো ছোট জায়গায়ও বিড়াল রাখা সম্ভব। এসব কারণে বিড়াল পালনে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
জেনারেল মিলস সম্প্রতি জানিয়েছে, কোম্পানির বিড়ালের খাবার বিক্রি বেড়েছে। এর মধ্যে টিকি ক্যাট ব্র্যান্ডও অন্তর্ভুক্ত রয়েছে। একই সময়ে কুকুরের খাবার বিক্রির হার কমেছে।
অন্যান্য পোষা প্রাণী সংশ্লিষ্ট পণ্য বিক্রেতারাও একই ধরনের প্রবণতা লক্ষ্য করছে। চিউইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সিং বলেছেন, কুকুরের পণ্যের বিক্রি কমার প্রবণতা অব্যাহত থাকলেও বিড়ালের পণ্যের বাজারে বিক্রি বৃদ্ধি পাচ্ছে।
পেটকোও দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিড়ালের পণ্যে শক্তিশালী বিক্রির তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি এই সময়ে বিড়ালের খাবার, সাপ্লিমেন্ট, বিছানা এবং আসবাবসহ বিভিন্ন পণ্যে বিক্রি বৃদ্ধির কথা উল্লেখ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন