প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ যোগাযোগযোগ্য এবং ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরাঞ্চলে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
এই হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে।
সড়কের বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকা পড়ে যাওয়ার কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করছে নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়ন পরিষদ।
হরতালের অংশ হিসেবে উপজেলার অন্তত ৮টি স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে আন্দোলনকারীদের দ্বারা।
দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ সৃষ্টি হওয়ার ফলে ঢাকার সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে।
এতে সাধারণ যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
আন্দোলনকারী দলের সদস্যেরা বলছেন, “আমাদের দাবি একটাই— উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর জনগণের সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে।”
তারা আরও জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন