প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে দুই পা হারানো রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী মারা গেছেন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। তিনি রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্টেশন থেকে বিরতির পর যাত্রা শুরু হলে ওই নারী ট্রেনে উঠতে যান। এ সময় অসাবধানতার কারণে পা পিচলে তিনি নীচে পড়ে যান। প্লাটফর্ম থেকে পড়ে যাওয়ার ফলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত এবং শরীরের বিভিন্ন অংশও ক্ষতিগ্রস্ত হয়। রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে চুডা মন কাঠি নামক স্থানে পৌঁছালে অতিরিক্ত রক্তক্ষরণে অ্যাম্বুলেন্সের ভিতর মারা যান। লাশ কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন