প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন মন্তব্য করেছেন যে, যুবদলকে ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। তিনি হুঁশিয়ারি দেন যে, যদি কোনো পক্ষ দেশে নতুন করে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে রাজপথে তাদের প্রতিহত করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নয়ন আরও বলেন, একসময় পল্টন ময়দানে পুলিশ সারাদিন যুবদল ও বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তিনি দাবি করেন, গুলি করতে করতে একপর্যায়ে পুলিশের গুলি শেষ হয়ে গেলে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পুলিশ সদস্যদের হাত উঁচু করে ব্যারাকে পাঠিয়ে দিয়েছিল।
সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল নিক্ষেপের প্রসঙ্গ টেনে নয়ন বলেন, "ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেলের ভয় দেখাবেন না। ঢাকা মহানগর যুবদল কামান ফেস করে এসেছে, চায়না রাইফেল ফেস করে এসেছে, একে-৪৭ রাইফেলের গুলি ফেস করে এসেছে।"
তিনি যোগ করেন, যুবদল শৃঙ্খলা বজায় রেখেই তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। তবে, যুবদলের দিকে চোখ রাঙানো কিংবা রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
নয়ন মন্তব্য করেন, অতীতে যেভাবে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তেমনিভাবে নতুন করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তারা জনরোষের মুখে পড়বে।
অতীতের রাজনৈতিক সংঘাত ও প্রতিরোধের প্রসঙ্গ তুলে ধরে নয়ন বলেন, পল্টন ময়দানে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পিছু হটেননি। তিনি নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে দেশে কোনো মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন