প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে লুডুখেলাকে কেন্দ্র করে 'শাকিল পন্ডিত' (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনি বার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শান্ত, শুভ ও রাকিব জানান, তারা ৪ জন মিলে একসঙ্গে বাড়ির সামনে একটি ঘরের মধ্যে লুডুখেলছিলেন। স্বাভাবিকভাবে, তখন তাদের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন প্রতিবেশী মৃত আলম মাতাব্বরের ছেলে 'সাইদুল মাতাব্বর'।
লুডুখেলার চাল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাইদুল মাতাব্বর একটি হাতুড়ি নিয়ে শাকিল পন্ডিতের মাথায় আঘাত করেন। এ সময় শাকিল পন্ডিত মাটিতে লুটিয়ে পড়লে শান্ত, শুভ ও রাকিব মিলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গেপাঠানো হয়েছে। হত্যাকারী সাইদুলকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন