প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এভারটনের সেন্টারব্যাকের সঙ্গে সংঘর্ষের ফলে গুরুতর আঘাত পান এমিলিয়ানো মার্টিনেজ ইংলিশ প্রিমিয়ার লিগে। মাঠ থেকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরবর্তীতে চোয়ালে ফাটল ধরা পড়ায় অস্ত্রোপচার করাতে বাধ্য হন এই আর্জেন্টাইন গোলরক্ষক।
সম্প্রতি, মার্টিনেজ তার ফেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে মাঠে ফেরার আশা প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, "যারা বার্তা পাঠিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ক্লিনশিট ধরে রেখে ম্যাচ জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।"
অস্ত্রোপচার সফল হওয়ার খবর প্রকাশ হওয়ার পর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্ল Claudio Tapia মার্টিনেজের প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠান।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, "আমার প্রিয় দিবু, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। পৃথিবীর সব শক্তি তোমার সঙ্গে থাকুক। দূর থেকে তোমাকে অনেক বড় একটি আলিঙ্গন জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। ভালো-মন্দ সব সময়েই তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু।"
এদিকে, এভারটনের একটি ফ্রি কিক বিপদমুক্ত করার জন্য পাঞ্চ করতে গিয়ে জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে আহত হন মার্টিনেজ। ওই সময় প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে একটি ক্লিনিকে নেওয়া হয়। সিটি স্ক্যানে তার ঘাড়, পিঠ ও মাথার খুলিতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। তবে পরীক্ষায় চোয়ালে ফাটল ধরা পড়ে, যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয়।
আর্জেন্টাইন তারকাকে নিয়ে ভয় অনেকটাই কেটে গেলেও, সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মাঠে ফিরতে তার প্রায় দেড় মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন