প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিছিয়ে থেকেও ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। এই গুরুত্বপূর্ণ জয়ে শেষ ১৬-তে নাম লেখাতে সক্ষম হয়েছে তারা। দলের হয়ে একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানোর সঙ্গে গনসালো রামোসও।
ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে এটি তার ষষ্ঠ আসর, এবং এসে নকআউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পেলেন তিনি।
বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৪১ বছর বয়সে বিশ্বকাপে নকআউট পর্বে অংশগ্রহণ করেছেন রোনালদো।
এদিকে, ৪১ বছর ১৪৭ দিন বয়সে গোল করে নতুন রেকর্ড গড়েছেন রোনালদো। এখন বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি তার।
চলতি আসরে এ পর্যন্ত তিনটি গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে একটি আসরে তার এটি হলো দ্বিতীয় সর্বোচ্চ গোল। ২০১৮ আসরে রাশিয়া বিশ্বকাপে তিনি চার গোল করেছিলেন।
পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে চতুর্থ গোলটি করে লিওনেল মেসি এবং গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড স্পর্শ করেছেন রোনালদো। বিশ্বকাপে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোল করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন, যার সংখ্যা পাঁচ। আর্জেন্টিনার মেসি-বাতিস্তুতা, পর্তুগালের ইউসেবিও এবং নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক চারটি করে গোল করেছেন।
প্রথম খেলোয়াড় হিসেবে তিনি বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ২৫ গোলের বেশি করেছেন।
এছাড়া, বিশ্বকাপের চারটি ভিন্ন ভিন্ন আসরে গোল করা ষষ্ঠ খেলোয়াড় পেরিসিচ। তবে, রোনালদোর রেকর্ড হলো ছয়টি আসরে গোল করার। পাঁচটি আসরে গোল করার নজির রয়েছে মেসি, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার ও পেলের।
এখন ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বয়সী গোলদাতা পেরিসিচ, যিনি ৩৭ বছর ১৫০ দিন বয়সে গোল করে ইভিচা ওলিচকে টপকেছেন। উল্লেখ্য, ৩৪ বছর ২৭৭ দিন বয়সে গোল করেছিলেন ওলিচ।
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে ২০-এর বেশি ম্যাচ খেলা তিনজন খেলোয়াড় অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রোনালদো, মদ্রিচ ও পেরিসিচ। রোনালদো ২৬ ম্যাচ, মদ্রিচ ২৩ ম্যাচ এবং পেরিসিচ ২১ ম্যাচ খেলেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন