প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে সরকার একটি তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এই ক্যাম্পেইনে সাধারণ নাগরিক ও কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণের জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আহ্বান জানিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটরদের এই উদ্যোগে যুক্ত হওয়ার জন্য আহ্বান করেন।
তিনি উল্লেখ করেন, প্রশাসনিক কার্যক্রম কিংবা মশা নিয়ন্ত্রণে কীটনাশক ব্যবহার করে ডেঙ্গু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের পর্যায়েও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কাছে দ্রুত তথ্য পৌঁছানো সম্ভব। তাই সঠিক সময়ে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে এই প্ল্যাটফর্মকে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।
বিশেষ করে তরুণদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে ভিডিও, রিলস, স্টোরি, ইনফোগ্রাফিক ও অন্যান্য সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইতিমধ্যে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এই প্রচারণায় যুক্ত হয়েছেন বলেও তিনি জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এসব তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিতে কনটেন্ট ক্রিয়েটররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সৃজনশীল ভিডিও, ছবি, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের প্রয়োজনীয় বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব।
ক্যাম্পেইনের অংশ হিসেবে নাগরিকদের নিজেদের বাড়ি, আঙিনা ও কর্মস্থল নিয়মিত পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সচেতনতামূলক তথ্য অনলাইনে শেয়ার করে অন্যদের সতর্ক করার আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন