প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকা শহরের হাজারীবাগ থানাধীন বসিলা এলাকার একটি বাড়ির বাথরুমের ফলস ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি শটগান। ৯৯৯ নম্বরে এক সচেতন নাগরিকের ফোনের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করেছে।
পুলিশের সূত্রে জানা গেছে, বুধবার রাত দুইটার সময় হাজারীবাগ থানাধীন বসিলা শাহী নূর মসজিদের সামনে থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
তিনি কল করার সময় তার বক্তব্যে জানিয়েছেন যে, বসিলা মধ্যপাড়ার জনৈক কালিমুল্লাহ সাহেবের ৫৪/০২ নম্বর তিন তলা বাড়ির ২য় তলার উত্তর পাশের রুমের বাথরুমের ফলস ছাদের ভেতরে একটি শটগান দেখা যাচ্ছে।
৯৯৯-এর কলটেকার মো. সুজন যে কলটি রিসিভ করেন, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি হাজারীবাগ থানাকে অবহিত করেন। এরপর ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. মোজাফফর হোসেন কলার এবং থানা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর, হাজারীবাগ থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌছায়। তল্লাশি চালিয়ে বাড়িটির বাথরুমের ফলস ছাদের ভেতর থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শটগানটির গায়ে খোদাই করে লেখা রয়েছে— ST-12, TAURAS, BP-MTCL, SHR165771, Made in Brasil। হাজারীবাগ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়টি সম্পর্কে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন